৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্রে ভুল ও অসংগতির অভিযোগে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা বাতিল ও পিএসসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন পরীক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষা বাতিল ও পিএসসির চেয়ারম্যান পদত্যাগ না করলে কাল সোমবার থেকে কঠোর আন্দোলনেরও ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।আজ রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পরীক্ষার্থীরা এক সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান। আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা বলেন, ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কারণে লক্ষাধিক পরীক্ষার্থীর জীবন আজ অনিশ্চতার মধ্যে। যাঁরা সরকারি চাকরির স্বপ্ন দেখেছেন, পিএসসির ভুলের কারণে তাঁদের জীবনে চরম হতাশা নেমে এসেছে। এর ক্ষতিপূরণ কে দেবে। পরীক্ষার্থীরা বলেন, পিএসপির চেয়ারম্যান এ দায় এড়াতে পারেন না। তিনি নিজেকে সৎ ও যোগ্য দাবি করলেও বিসিএসের মতো পরীক্ষায় এত ভুল থাকা তাঁর অযোগ্যতারই প্রমাণ। এ পরীক্ষা বাতিল ও ২৪ ঘণ্টার মধ্যে পিএসসির চেয়ারম্যান পদত্যাগ না করলে পরীক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুমকি দেন।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাইদ মাহমুদ, নূরে আলম সিদ্দিক, মোস্তাফিজুর রহমান প্রমুখ।গত ৩০ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রে বেশ কয়েকটি ভুল ও অসংগতির অভিযোগ করেন পরীক্ষার্থীরা। বিশেষ করে ২ নম্বর সেটে ইংরেজির প্রায় সব প্রশ্নেই নির্দেশনায় ভুল ছিল। সেট-ভেদে ইংরেজির অনেক প্রশ্ন ভিন্নও হয়েছে। এ ছাড়া ইংরেজি ও সাধারণ জ্ঞানের কয়েকটি প্রশ্নে সঠিক উত্তর ছিল না।চলতি বছরের ৯ মার্চ ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে এক হাজার ৬৮৫টি এবং বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে। প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন।