৩০৯ জনের সাজা, একজন বেকসুর খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় ৩৬ ব্যাটালিয়নের ৩১০ জন আসামির মধ্যে ৩০৯ জনের সাজা দিয়ে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে সর্বোচ্চ সাত বছর থেকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেপাই আবদুর রশিদ নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) কর্নেল ওবায়দুল আহসানের নেতৃত্বে গঠিত আদালত আজ শনিবার এ রায় দেন। রাজধানীর পিলখানায় বিজিবির দরবার হলে আদালতের কার্যক্রম চলে।রায়ে ৫২ জনকে সাত বছর, দুজনকে সাড়ে ছয় বছর, ১৩ জনকে ছয় বছর, ৩১ জনকে পাঁচ বছর, ৫৩ জনকে চার বছর, পাঁচজনকে সাড়ে তিন বছর, ৫৮ জনকে তিন বছর, তিনজনকে আড়াই বছর, ৫০ জনকে দুই বছর, ৩৭ জনকে এক বছর, তিনজনকে ছয় মাস এবং দুজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৬ জন সেনা কর্মকর্তা নিহত হন।