৩১ অক্টোবর পর্যন্ত আয়কর দেওয়া যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এম এ কাদের সরকার আজ রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।এম এ কাদের সরকারসহ এনবিআরের কয়েকজন শীর্ষ কর্মকর্তা আজ রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে এ নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে এম এ কাদের সরকার সাংবাদিকদের বলেন, ‘আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী অনুমোদন দিয়েছেন।’নিয়ম অনুযায়ী আজ ৩০ সেপ্টেম্বর ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন।কাদের সরকার জানিয়েছেন, এনবিআরের বিভিন্ন সার্কেল অফিসের ঠিকানা পরিবর্তন হওয়ায় ব্যবসায়ীদের অনেক অসুবিধা হচ্ছিল। এ জন্য এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সরকারের কাছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছিল। সেই অনুযায়ী অর্থমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন।