৩১ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ৩১ আগস্ট থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) মো. শাহজাহান আজ শনিবার বাসসকে জানান, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী স্টেশনে ৩১ আগস্ট থেকে বিভিন্ন গন্তব্যের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং তা পরবর্তী পাঁচ দিন পর্যন্ত চলবে। তিনি জানান, ৫ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট ৩১ আগস্ট, ৬ সেপ্টেম্বরের টিকিট ১ সেপ্টেম্বর, ৭ সেপ্টেম্বরের টিকিট ২ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বরের টিকিট ৩ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বরের টিকিট ৪ সেপ্টেম্বর বিক্রি হবে। বাসস।