৩১তম বিসিএসের আবেদনপত্র দেওয়া শুরু কাল, জমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার আবেদনপত্র কাল সোমবার থেকে দেওয়া শুরু হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা।সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, ৩১তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১০০ আটটি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।সোনালী ব্যাংকের নির্ধারিত ৩০টি শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। কমিশনের প্রধান কার্যালয় বা কোনো আঞ্চলিক কার্যালয়ে আবেদনপত্র জমা নেওয়া হবে না। আবেদনপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে; সেখান থেকেই প্রবেশপত্র দেওয়া হবে।