৩১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। এবার পরীক্ষার্থী ছিলেন এক লাখ ৬৩ হাজার ৫০০ জন।সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের পরীক্ষায় মোবাইল ফোন ও সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল।পিএসসি সূত্র জানায়, দেশের ছয় বিভাগীয় শহরের ১১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকায় মোট ৭১টি কেন্দ্রে পরীক্ষা হয়। বাকিগুলো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট শহরে।এ বছরের ২৬ জানুয়ারি দুই হাজার ১০৮টি শূন্যপদ পূরণে ৩১তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করে পিএসসি।