৩১তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পিএসসির তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, ৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা হয় এ বছরের ২৭ মে। ফলাফল ঘোষণা করা হয় ২২ জুন। এতে ১০ হাজার ২১২ জন উত্তীর্ণ হন। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকায় উত্তীর্ণ ৬৮ জনের ফলাফল স্থগিত রাখা হয়। এঁরা সবাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।