৩১৪টি মামলা প্রত্যাহরের সুপারিশ করে দুদকে পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটির কাছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর কোনো মামলা নেই। আজ মঙ্গলবার পর্যন্ত দুদকের ৩১৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে দুদকে পাঠানো হয়েছে।অন্যদিকে, আগামী ৯ জানুয়ারি কমিটির পরবর্তী ও শেষ সভায় দণ্ডবিধির আরও দেড় হাজার মামলা উত্থাপন করা হবে।আজকে কমিটির ২৪তম সভায় রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় দণ্ডবিধির এক হাজার ৪৪০টি মামলা উত্থাপন করা হয়। এর মধ্যে ১৪৫টি প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে আর ২৫৬টির জন্য সুপারিশ করা হয়নি।একই সঙ্গে দুদকের ১২৬টি মামলা প্রত্যাহারের জন্য উত্থাপন করা হয়। এর মধ্যে ২৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয় আর করা হয়নি ১০১টি মামলা।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির ২৪তম বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। বৈঠক সভাপতিত্ব করেন কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।এ পর্যন্ত কমিটির বৈঠকে ছয় হাজার ৬৫৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মোট মামলা উত্থাপন করা হয় ১০ হাজার ২৯৩টি।২৮৮টি দুর্নীতির মামলাতে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হলেও দুদক এতে সম্মতি না দেওয়ার বিষয়ে জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘দুদক সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। আমরা সম্পূর্ণ রাজনৈতিক হয়রানি বিবেচনা করে মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করে পাঠাচ্ছি। এখন তারা কী করবে তারা জানে।’প্রসঙ্গত, মহাজোট সরকার গঠনের পর ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারের সুপারিশ প্রণয়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।