৩২ কর্মকর্তা-কর্মচারীর বাধ্যতামূলক অবসর প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ৩২ কর্মকর্তা-কর্মচারীর বাধ্যতামূলক অবসর প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, ওই রুলে তা জানতে চাওয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ নয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিভিন্ন সময়ে স্বেচ্ছায় অবসরের নামে বাধ্যতামূলক অবসরে পাঠানো ব্যাংকটির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান মিয়া, দিলীপ চন্দ্র মণ্ডলসহ ৩২ জনের পক্ষে ৯ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করা হয়। আজ আবেদনকারীদের পক্ষে আইনজীবী এস এম জহিরুল ইসলাম ও জাফর ইমাম আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন মামলা পরিচালনা করেন।জহিরুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, গ্রামীণ ব্যাংকের ওই ৩২ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন সময়ে স্বেচ্ছায় অবসরের নামে চাকরি ছাড়তে বাধ্য করা হয়।