৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রজ্ঞাপন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) আজ বৃহস্পতিবার ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রজ্ঞাপন জারি করেছে। বিশেষ এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি, নারী ও উপজাতীয় কোটায় লোক নিয়োগ করা হবে।পিএসসির তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন আজ দুপুরে প্রথম আলো অনলাইনকে জানান, প্রজ্ঞাপনটি দু-এক দিনের মধ্যে বিজ্ঞাপন আকারে পত্রিকায় প্রকাশ করা হবে।তথ্য কর্মকর্তা জানান, ৩২তম বিসিএসে ১৪টি কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৪৮৯ জন কর্মকর্তা নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশেষ এ বিসিএসের মাধ্যমে সবচেয়ে বেশি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৩৩১ জন ও ডেন্টালে নিয়োগ দেওয়া হবে ৪৪ জনকে।মুক্তিযোদ্ধা সন্তানেরা দীর্ঘদিন ধরে বিশেষ বিসিএসের দাবি করে আসছিলেন। তবে তাঁদের দাবি ছিল সাধারণ ক্যাডারসহ সব ক্যাডারে বিশেষ বিসিএসের মাধ্যমে লোক নিয়োগের। কিন্তু এতে রাজি হয়নি পিএসসি।