৩২তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩২তম বিসিএসের (বিশেষ) প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন।এ পরীক্ষায় মোট ১০ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মুক্তিযোদ্ধা, নারী, উপজাতিসহ বিভিন্ন কোটায় ৩২তম (বিশেষ) বিসিএসের নিয়োগপ্রক্রিয়া চলছে।