৩২তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে দুই হাজার ৭৮৮ জন উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩১ অক্টোবর বা এর কাছাকাছি কোনো সময় শুরু হতে পারে।১ হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগের জন্য গত বছরের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।গত ৯ মার্চ প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষায় ২৪ হাজার ৫৬২ জন অংশ নেন। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১০ হাজার ৮০৮ জন। গত ১১ থেকে ১৯ জুন আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হয়।এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন ও উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।ফলাফল দেখতে ক্লিক করুন