৩২তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা ৯ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩২তম (বিশেষ) বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রথম আলো অনলাইনকে জানান।গত বছরের ২০ অক্টোবর শুধু কারিগরি ও পেশাগত ক্যাডারে মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় প্রাধিকার কোটায় এক হাজার ৪৮৯টি শূন্য পদের জন্য প্রজ্ঞাপন জারি করে পিএসসি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন ও উপজাতি কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।