৩৩ বছর প্রেমের পর বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাত্র বব উইলের বয়স ৮৪ বছর। আর পাত্রী ভিরা লরেন্সের বয়স ৯৩। বয়স একটু বেশি হলেও মনের রং এতটুকু কমেনি; বয়স তাঁদের রঙিন মনকে মলিন করতে পারেনি। টানা ৩৩ বছর চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। এবার সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করার। আর এ জন্য কাল রোববার নতুন বছরের প্রথম দিনটিকেই বেছে নিয়েছেন। যুক্তরাজ্যের উত্তর সাফফলকের বেসেলসে এ ঘটনা ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। যদিও এই জুটি মনে করছেন, বিয়েটা একটু জলদিই হয়ে যাচ্ছে। অসুস্থ না হলে আরও কিছুদিন প্রেম করার পর বিয়েটা সেরে নিতে পারতেন তাঁরা।বব ও ভিরার প্রথম দেখা হয়েছিল গানের অনুষ্ঠানে। সেই দিনের কথা মনে করে বব বললেন, ‘প্রথম দিনই আমি তাঁর প্রেমে পড়েছিলাম। মনে হচ্ছিল, আমরা বহু দিনের জুটি।’ কে আগে প্রস্তাব দিয়েছিলেন—উত্তরে ভিরা বললেন, ‘আমার মনে হয়, আমিই দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমরা কি বিয়ে করে আমাদের বন্ধনটা আরও দৃঢ় করতে পারি? জবাবে বব বলেছিল, কেন নয়?’কাল সেন্ট লুকস গির্জায় এ বিয়ের অনুষ্ঠান হবে। বিয়ে পড়াবেন রেভারেন্ড জন বেউকাম্প। তিনি বললেন, তাঁরা খুবই সুখী জুটি।তবে বিয়ের পর হানিমুনে যাওয়ার আপাতত কোনো পরিকল্পনা এই প্রবীণ জুটির নেই।