৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার প্রথমবারের মতো অনলাইনে আবেদন করতে হবে।জানা গেছে, এই বিসিএসের মাধ্যমে চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।এবার বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩০০ জন ও পুলিশে ৮৯ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৫৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। কারিগরি ক্যাডারের মধ্যে দুই হাজার ৫৭২ জন চিকিত্সকসহ মোট দুই হাজার ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক হিসেবে নেওয়া হবে ৭১৯ জনকে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলো অনলাইনকে জানান, চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।