৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সময় অনুযায়ী ১৮ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা সারা দেশের ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রথম আলো ডটকমকে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানান। তিনি বলেন, এ পরীক্ষা দুই পালায় (শিফটে) অনুষ্ঠিত হবে। প্রথম পালায় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং দ্বিতীয় পালায় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পরীক্ষার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে।এর আগে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল।পরীক্ষার সূচির জন্য এখানে ক্লিক করুন।