৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে সরকারি কর্মকমিশনের (পিএসসির) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এবারের লিখিত পরীক্ষায় ১৮ হাজার ৬৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফল দেখা যাচ্ছে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ মে বা তার কাছাকাছি সময়ে শুরু হবে। প্রথমে কারিগরি ও পেশাগত পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি সংবাদমাধ্যমে জানানো হবে। এ ছাড়া, টেলিটক থেকে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে। ফল জানার নিয়ম: BCS