৩৪ পুলিশ কর্মকর্তাকে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে পুলিশের ৩৪ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদল হয়। অবশ্য গতকাল দুই দফা রদবদলের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম দফা আদেশে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মনিরুজ্জামানকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে এবং তাঁর স্থলে ঢাকান্দ্রে, ডিএমপির উপকমিশনার হুমায়ুন কবিরকে যুগ্ম কমিশনার হিসেবে পদোন্নতি দিয়ে ডিএমপিতে, একইভাবে পদোন্নতি দিয়ে আবদুর রহিমকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) শফিকুর রহমানকে চলতি দায়িত্ব থেকে পদোন্নতি প্রদান, এসবির অতিরিক্ত ডিআইজি মেজবাহউদ্দীনকে র‌্যাবে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মীর শহীদুল ইসলামকে ডিএমপিতে বদলি করা হয়েছে।এ ছাড়া ডিএমপির উপকমিশনার খন্দকার রফিকুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি), ঝালকাঠির এসপি আলমগীর রহমানকে নীলফামারীতে, নীলফামারীর এসপি গোলাম রসুলকে সারদা পুলিশ একাডেমিতে, সারদার এসপি আবুল খায়েরকে চট্টগ্রাম এপিবিএনে, মানিকগঞ্জের এসপি শেখ মো. মারুফ হাসানকে সিআইডিতে, খুলনা মহানগর পুলিশের উপকমিশনার আবদুল মালেককে পুলিশ সদর দপ্তরে ও সিআইডির এসপি মনির হোসেনকে আরআরএফ রাজশাহীতে বদলি করা হয়েছে।ট্রাফিক প্রশিক্ষণ স্কুলের অতিরিক্ত এসপি কামরুল আমিনকে রাজশাহী মহানগর পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় সিসিমকে রাজশাহী মহানগর পুলিশে, ময়মনসিংহের অতিরিক্ত এসপি আক্তারুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজে, ঢাকা জেলার অতিরিক্ত এসপি মাসুদ করিমকে মানিকগঞ্জে, এসবির এস এম আইনুল বারীকে রাজবাড়ীতে, ঢাকার ইমাম হোসেনকে ফেনীতে, ফেনীর মল্লিক ফকরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রামের অতিরিক্ত এসপি আমেনা বেগমকে চট্টগ্রাম মহানগর পুলিশে, রংপুরের খন্দকার নাজমুল হাসানকে ঢাকা মহানগর পুলিশে, পঞ্চম এপিবিএনের জুলফিকার আলী হায়দারকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনারের চলতি দায়িত্বে দেওয়া হয়েছে।পাবনার এসপি নিবাস চন্দ্র মাঝিকে কক্সবাজারের এসপি, রাজবাড়ীর এসপি আক্তারুজ্জামানকে পঞ্চম এপিবিএনে, জয়পুরহাটের এসপি মাসুদুল আলমকে পুলিশ সদর দপ্তরে, মিশন থেকে আসা এসপি মাসুদুর রহমান ভূঞাকে চাঁপাইনবাবগঞ্জের এসপি, সারদা পুলিশ একাডেমির সিদ্দিক তানজিলুর রহমানকে দিনাজপুরের এসপি এবং মিশন থেকে আসা দেবদাস ভট্টাচার্যকে বরিশালের এসপি হিসেবে বদলি করা হয়।