৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল কাল সোমবার বিকেলে প্রকাশিত হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন আজ রোববার বিকেলে প্রথম আলো ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, কতজন প্রার্থী নেওয়া হবে সেসব বিষয়ে কাল সোমবার বিকেলে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পরই ফল প্রকাশ করা হবে। পিএসসির ওয়েবসাইটে ফল পাওয়া যবে। এ ছাড়া টেলিটক নম্বর থেকেও ফল জানা যাবে। গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেন।বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। এবার রংপুরসহ দেশের সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষাকেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।