প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বিডিআর ক্যাম্পের ৩৫ জন জওয়ানের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণের অভিযোগ উত্থাপন করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালতের কাছে আজ বৃহস্পতিবার বলিপাড়া বিডিআর ক্যাম্পের সুবেদার সুলতান আহমদ এ অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ আমলে নিয়ে আগামী শনিবার অভিযুক্তদের আদালতে হাজির করার নির্দেশ দিয়ে আজকের বিচার কার্যক্রম শেষ হয়। বিচারকাজ চলে সকাল আটটা ৪২ মিনিট থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত।বিশেষ আদালতটির সভাপতিত্ব করেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন লে. কর্নেল আবদুর রউফ ও মেজর এ জেড গোলাম মোস্তফা আল মামুন। এ সময় অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজাহারুল হক আখন্দও উপস্থিত ছিলেন।