৩৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল দেশের ৩৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে। এসব কলেজে চলতি শিক্ষাবর্ষে নতুন প্রশিক্ষণার্থী ভর্তি না করারও সুপারিশ করা হয়েছে। আর এসব সুপারিশ কার্যকর করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।আজ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিলের প্রথম সভায় এসব সুপারিশ করা হয়। সভায় ওই ৩৬টি প্রশিক্ষণ কলেজের নিম্নমান, অনিয়মসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল¬¬াহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশিদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ, নায়েমের মহাপরিচালক শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের মেয়াদ এক বছরের স্থলে আগের মতো দুই বছর করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সাল পর্যন্ত এ কোর্সের মেয়াদ দুই বছর ছিল। সভায় একটি জাতীয় শিক্ষক শিক্ষার মান নির্ধারণী কমিটি এবং ১০টি পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল হলো শিক্ষক প্রশিক্ষণ প্রদানকারী সব প্রতিষ্ঠানের সমন্বয় ও কার্যকর মান নিশ্চিতকরণ পদ্ধতি প্রবর্তনকারী সংস্থা।