৩৬১ ডলারে বিক্রি হলো টোস্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্বাদু পাউরুটির টোস্ট অনেকেরই প্রিয় খাবার। দামও গড়পড়তা মানুষের নাগালের মধ্যে। কিন্তু এক টুকরো টোস্টের দাম যদি ৩৬১ মার্কিন ডলার হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা, তাহলে অবাক হওয়ারই কথা। গত বৃহস্পতিবার এই অবাক কাণ্ডটি ঘটেছে যুক্তরাজ্যে, যখন ওই টোস্ট নিলামে ওই দামে বিক্রি হয়। গতকাল রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের ভোজের জন্য তৈরি টোস্টগুলো একটি এটি। ১৯৮১ সালে বিয়ের দিন সকালের নাশতায় প্রিন্স চার্লসে যেসব টোস্ট খেতে দেওয়া হয়, সেখান থেকে বেঁচে যায় এই টোস্ট। রাজপরিবারের একজন পরিচারিকা এটি সংরক্ষণ করে রেখেছিলেন। চার্লস ও ডায়ানার বিয়ের সময় যুক্তরাজ্যের রোজমেরি স্মিথ নামের এক মহিলার মেয়ে রাজপরিবারে পরিচারিকা হিসেবে কাজ করতেন। বিয়ের দিন সকালে রোজমেরি স্মিথ মেয়ের সঙ্গে রাজবাড়িতে গিয়েছিলেন। সেদিন প্রিন্স চার্লস নাশতা সারার পর কিছু পাউরুটি টোস্ট বেঁচে যায়। বিয়ের দিনের স্মৃতি হিসেবে রোজমেরি সেই টোস্ট সংগ্রহ করেন। পরে এই টোস্ট নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। নিলামকারী প্রতিষ্ঠান হ্যানসন্স যুক্তরাজ্যের এক ক্রেতার কাছে এই উচ্ছিষ্ট পাউরুটি টোস্টের টুকরাটি ৩৬১ ডলারে বিক্রি করেছে যা, যুক্তরাজ্যে এক টুকরো খাবার বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।