৩৭টি ভাষায় নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছর লন্ডনে ইংলিশ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসিপয়ারের লেখা সব কটি নাটক মঞ্চস্থ করা হবে। ফারসিসহ বিশ্বের ৩৭টি ভাষায় এসব নাটক মঞ্চস্থ করা হবে। ছয়টি মহাদেশের বিভিন্ন দেশের শিল্পীরা এসব নাটকে অভিনয় করবেন। এর মধ্যে রয়েছেন সদ্য স্বাধীন হওয়া দেশ দক্ষিণ সুদানের শিল্পীরা। বাংলাদেশ থেকে যাওয়া শিল্পীরা বাংলা ভাষায় দ্য টেম্পেস্ট নাটকটি মঞ্চস্থ করবেন। আগামী বছরের ২৩ এপ্রিল শেকসিপয়ারস গ্লোব থিয়েটারে এই নাট্যোৎসবের উদ্বোধন করা হবে। ভক্তরা ১০০ পাউন্ডের বিনিময়ে সব কটি নাটক দেখতে পারবেন। এ ছাড়া পাঁচ পাউন্ডের টিকিট কেটে একটি নাটক দেখতে পারবেন। এএফপি