৩৭৭ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের একটি আদালত গতকাল শুক্রবার দেশটির বাস্ক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের (ইটিএ) সাবেক প্রধান গ্যারিকোয়িৎজ অ্যাসপিয়াজুকে ৩৭৭ বছর কারাদণ্ড দিয়েছেন। ২০টি হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালত তাঁর বিরুদ্ধে ওই আদেশ দেন। কারাদণ্ড ছাড়াও অ্যাসপিয়াজুকে ১০ লাখ ইউরোর বেশি জরিমানা করা হয়েছে। ইটিএর কট্টরপন্থী এই নেতা ২০০৮ সালের নভেম্বরে ফ্রান্সে গ্রেপ্তার হন। গত মে মাসে তাঁকে দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা হয়। সাম্প্রতিক বছরগুলোয় ইটিএর শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে দলটির তৎপরতা এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছে।  এএফপি।