৩৯ ফুট গভীর কূপ থেকে শিশু উদ্ধার (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৯ ফুট গভীর কূপ থেকে দুই বছরের একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। উদ্ধারকারীদের কর্মতত্পরতা ও শিশুটির বুদ্ধির জোরেই এটা করা সম্ভব হয়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।শিশুটি আজই পা ফসকে ওই কূপের মধ্যে পড়ে যায়। তবে ওই শিশুর ভাগ্য বড় ভালো। কারণ কূপটিতে পানি ছিল না।উদ্ধারকারী দল প্রথমেই পাইপের সাহায্য কূপের নিচে অক্সিজেন সরবরাহ করে। তারা তার অবস্থান শনাক্ত করে দড়ি দিয়ে পেঁচিয়ে তাঁকে উপরে তুলে আনে। দড়ি ও স্কচ টেপ কীভাবে গাঁয়ে পেঁচাতে হবে, তা স্মার্টফোনের সাহায্য ওই শিশুকে দেখিয়ে দেন উদ্ধারকারীরা। রয়টার্স।