৩৯৮ একর জমি বসুন্ধরার দখলমুক্ত করল পিডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা পারকি এলাকায় আজ ৩৯৮ একর জমি অধিগ্রহণ করেছে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবি জানায়, ওই জমি বসুন্ধরা গ্রুপের দখলে ছিল। পিডিবি আরও দাবি করছে, বিগত জোট সরকারের সময় বসুন্ধরা ওই জমি অস্থায়ীভাবে ইজারা নিয়েছিল। তবে এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি বসুন্ধরার কর্মকর্তা।পিডিবি জানায়, বর্তমান সরকার কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়ার পর জায়গাটি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। জায়গাটি প্রস্তাবিত এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুত্ প্রকল্পের মজুদ কেন্দ্র হবে। পারকি এলাকার ওই জমি বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার প্রথম আলো ডটকমকে জানান, ‘আমরা জেলা প্রশাসনের মাধ্যমে যথাযথ নিয়ম মেনে জায়গাটি অধিগ্রহণ করেছি। তিনি বলেন, প্রায় এক মাস আগে পাশের আরও ২৪৮ একর জায়গা অধিগ্রহণ করে পিডিবি। সেখানেও বেশির ভাগ জমি ছিল বসুন্ধরা গ্রুপের।’এ ব্যাপারে জানতে চাইলে বসুন্ধরার চট্টগ্রাম পারকি অঞ্চলের ভূমি উন্নয়ন প্রকল্পের পরিচালক এনামুল গুফরান চৌধুরী কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ নিয়ে তিনি পরে কথা বলবেন বলে জানিয়েছেন।