৪ আসামির তিনজনই বেকসুর খালাস, আপিলের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আলোচিত অর্ণব হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ও যাবজ্জীবনপ্রাপ্ত চার আসামির তিনজনই বেকসুর খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। আজ বুধবার চেম্বার জজের কাছে ফৌজদারি বিবিধ লিভ টু আপিল দায়ের করা হতে পারে বলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে জানান।বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গতকাল অর্ণব হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে এই হত্যা মামলায় আগে নিম্ন আদালতে খালাস পাওয়া আসামি রফিক ও রায়হানের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন মামলা দায়েরে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়।২০০০ সালের ১৮ জুন মুকুল গাজী নামের এক যুবক অর্ণবকে ডেকে নেয়। এরপর আট বছরের অর্ণব নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়। এই খুনের দায়ে ২০০৭ সালে খলিলুর রহমান ও গোলাম ফারুকের মৃত্যুদণ্ড হয়। চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। গতকালের রায়ে খালাসপ্রাপ্তরা হলেন আবদুস সাত্তার, মতিয়ার রহমান ও সুশীল কুমার রায়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামি মুকুল গাজীর সাজা বহাল রয়েছে। তবে তিনি পলাতক। বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কারাগারে, অন্যরা জামিনে আছেন।