৪ এপ্রিলের হরতাল সমর্থনে বিএনপি এখনো সিদ্ধান্ত নেয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে চার এপ্রিল দেশব্যাপী হরতাল সমর্থন বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি।ফজলুল হক আমিনীর সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি নারীনীতি বাতিলের দাবিতে ৪ এপ্রিল দেশব্যাপী এই হরতালের ডাক দিয়েছে।আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, হরতাল সমর্থনের সিদ্ধান্ত এখনো তাঁর দল নেয়নি। এ বিষয়টি দলের নীতিনির্ধারণী কমিটিতে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।মির্জা ফকরুল আরও বলেন, রোববার দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণসংবর্ধনা দেওয়া হবে। ওই দিন দুপুর দুইটায় তিনি সৌদি আরব থেকে দেশে ফিরবেন। উল্লেখ্য, গত ২০ মার্চ চিকিত্সার জন্য সৌদি বাদশার আমন্ত্রণে খালেদা জিয়া সেখানে যান।—ইউএনবি।