৪ ও ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে আছে চার ফিফটি। ইনিংসে চার ফিফটি এর আগেও দুবার দেখেছে বাংলাদেশ। ২০০৪-০৫ মৌসুমে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ২০০৯-১০ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে ছিল চার ফিফটি। কিন্তু সেই দুটি টেস্টের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টকে আলাদা করেছে নাঈম ইসলামের সেঞ্চুরি। বাংলাদেশের এক টেস্ট ইনিংসে চার ফিফটি এবং এক সেঞ্চুরির ঘটনা এটাই প্রথম।