৪ জনের সর্বোচ্চ সাজা ৭ বছরসহ ৩৫ জওয়ানের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের চারজন জওয়ানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। বিডিআর বিদ্রোহের বিচারে আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫ আসামির মধ্যে দুইজনকে ছয় বছর, আটজনকে পাঁচ বছর, একজনকে সাড়ে চার বছর, চার জনকে চার বছর, ছয়জনকে তিন বছর, চারজনকে দুই বছর, একজনকে এক বছর, পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেক আসামিকে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিডিআর প্রশিক্ষণ সেন্টারে বিশেষ আদালত-১৬-এর প্রধান বিচারক রাঙামাটি সেক্টর অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে ও দেশের বিভিন্ন সেক্টরে বিদ্রোহের ঘটনা ঘটে। ওই বিদ্রোহে ১০ রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানরাও অংশ নেয়। এ ঘটনায় ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে মামলা করা হয়।