শুক্রবার সন্ধ্যায় ফারহানা মিলির বাগদান অনুষ্ঠিত হলো। মিলির হবু বর রাশিদুল ইসলাম। রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। বাগদানের সূত্র ধরেই কথা হলো মিলির সঙ্গে। আপনাকে শুভেচ্ছা।ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন।রাশিদুল ইসলামের সঙ্গে আপনার পরিচয়টা কীভাবে হলো?পুরো ব্যাপারটি পারিবারিকভাবেই হয়েছে। এক আত্মীয়ের মাধ্যমে দুই পরিবারের মধ্যে যোগাযোগ হয়। আলোচনাটা শুরু হয় মাস দুয়েক আগে। ওই বাড়ি থেকে আমাকে দেখতে আসে। তখন আমার বাবা-মা, ভাই এবং নানার সঙ্গে শ্বশুরবাড়ির মানুষজনের কথা হয়। এরপর মুরুব্বিরা আমাদের বাগদানের তারিখ চূড়ান্ত করেন। আপনার হবু বর কী করছেন?রাশিদুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগ থেকে পাস করেছে। ও এখন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ সার্ভিস প্রকৌশলী হিসেবে কাজ করছে। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন। চলচ্চিত্র ও নাটকে অভিনয় করছেন।... আমার শ্বশুরবাড়ির সবাই তো আমার ব্যাপারে আগে থেকেই জানে। আমাদের দুজনের কাজ অবশ্যই দুরকম। আমি চাই, আমাদের ভাবনার জায়গাটা যেন এক হয়। তাহলে সংসারজীবনটা বেশি সুখের হবে।বিয়ের তারিখটা কবে চূড়ান্ত হলো?৪ জুন আমাদের বিয়ে হবে। খুব বেশি জাঁকজমক হবে, তা আমি চাই না। যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকুই আমার পছন্দ। আপনার কাজের কী খবর?বাগদান অনুষ্ঠানের জন্য কয়েকটা দিন কিছু করছি না। এর আগে স্বাধীনতা দিবসের জন্য একটা নাটক করে এলাম। পরিচালনা করছেন রাইসুল তমাল, নাম ট্রানজিস্টার। এ ছাড়া সুমন আনোয়ারের নতুন ধারাবাহিক দূর পাহাড়ের বাতাসেরাতে কাজ করছি। এটি বিশ্বকাপ ক্রিকেটের পর এনটিভিতে দেখানো হবে। এনটিভিতে এখন দেখানো হচ্ছে গোলাম সোহরাব দোদুলের সবুজ নক্ষত্র। এই দুটিতে কাজ করছি। বিনোদন প্রতিবেদক