সালাউদ্দিনের মামলা তিন মাসের জন্য স্থগিত
৪ মামলায় শহীদউদ্দিন চৌধুরীর তিন মাসের জামিন মঞ্জুর
শাহবাগ থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরীর তিন মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।এদিকে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে করা ত্রাণের টিন আত্মসাৎ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।শহীদউদ্দিন চৌধুরী ও সালাউদ্দিন আহমেদের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।শহীদউদ্দিন চৌধুরী ও সালাউদ্দিন আহমেদের পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন।জানা যায়, বিএনপির ডাকা ২৭ জুনের হরতালের দিন পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ শাহবাগ থানায় শহীদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলা করে।ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি মামলা করা হয়। পরে মামলাটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসে।