৪ সেপ্টেম্বর থেকে তথ্য সংগ্রহ করবে ইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার তালিকা হালনাগাদ করতে ৪ সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন উত্তরা, সবুজবাগ এলাকায় তথ্য সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।গুলশান, ধানমন্ডি, মতিঝিল, ডেমরা, মিরপুর, ক্যান্টনমেন্ট, লালবাগ, মোহাম্মদপুর, কোতোয়ালি, সূত্রাপুর, তেজগাঁও, রমনা ও পল্লবী এলাকায় ১৫ সেপ্টেম্বর থেকে তথ্য সংগ্রহ করা হবে। উত্তরা ও সবুজবাগ এলাকায় ছবি তোলা হবে ১৫ সেপ্টেম্বর থেকে। গুলশান, ধানমন্ডি, মতিঝিল, ডেমরা, মিরপুর, ক্যান্টনমেন্ট, লালবাগ ও মোহাম্মদপুর এলাকায় ছবি তোলা হবে ১ অক্টোবর থেকে। আর ৫ অক্টোবর থেকে ছবি তোলা হবে বাকি এলাকাগুলোতে। আজ রোববার নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।