৪০ জনের জন্য টয়লেট ১টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসে একটি মাত্র টয়লেট অথচ নিবাসীর সংখ্যা ৪০ জন। ভাবেন তো সকালের অবস্থা কেমন হয়?নগরকান্দার লস্করদিয়ার সেলিম আজাদ সরকারি ইয়াছিন কলেজে পড়াশোনা করছেন। মেসের অভিজ্ঞতার কথা জানতে চাইলে বলেন, ‘পরিবেশ মোটেও ভালো না। দুর্গন্ধ। মালিককে কোনো কিছু ঠিক করে দিতে বললে অগ্রিম টাকা চায়। আমরা ছাত্র মানুষ অগ্রিম টাকা পাব কোথায়?’নাম প্রকাশে অনিচ্ছুক একটি মেসের একজন নিবাসী জানায়, মেস ও বাড়িওয়ালার আগে আলাদা মিটার ছিল। বাড়িওয়ালার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিলে তিনি মেসের মিটার থেকে বিদ্যুতের লাইন নিয়েছেন। এখন আমারা প্রত্যেকে বিদ্যুৎ বিলবাবদ মাসে ১০০ টাকা করে গুনতে হয়।