৪০ ল্যাবের নবায়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুরে বেসরকারি ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরির সংখ্যা ১২৬। এর সবগুলোর নিবন্ধন থাকলেও ৪০টি প্যাথলজিক্যাল ল্যাবের নিবন্ধনের নবায়ন নেই। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নবায়নের তাগাদা দেওয়া হলেও ২০০৯ সাল থেকে ওই প্রতিষ্ঠানগুলো তাদের নিবন্ধন নবায়ন করছে না। প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পারফেক্ট ডায়াগনস্টিক, ঝর্ণা এক্স-রে, সিটি ল্যাব, ব্রাদার্স ল্যাব, ধাপ সায়েন্টিফিক ল্যাব, সনো ল্যাব, ইকো ডায়াগনস্টিক প্রভৃতি।