৪০০ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। ইতিমধ্যে দেশটির সরকার দ্বীপটিতে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে। শনিবার মধ্যরাতে আকস্মিকভাবে সুমাত্রা দ্বীপের সিনাবাং পর্বত থেকে লাভা উদগীরণ শুরু হয়। এরপর গতকাল সারা দিন ধরেই আগ্নেয়গিরিটি থেকে প্রায় এক হাজার ৫০০ মিটার বেগে বাতাসে আগুন ও ধোঁয়া বেরিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, তারা কয়েক মাইল দূরে বসেই ওই আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ হতে দেখেছে।সুমাত্রা দ্বীপের প্রধান শহর মিদান থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এ আগ্নেয়গিরি থেকে গত ৪০০ বছরের মধ্যে একবারও লাভা উদগীরণ করে। কিন্তু হঠাৎ এই লাভা উদগীরণের ফলে গ্রামবাসীর মধ্যে ভীতি দেখা দেয়। একজন স্থানীয় অধিবাসী বলেছেন, আগুনের গোলার মতো লাভা তাঁর দিকে আসতে দেখে তিনি ভীত হয়ে পড়েন এবং দৌড়ে পালান।ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির কর্মকর্তা প্রিয়াদি কার্ডোনো বিবিসিকে বলেছেন, ১০ হাজারেরও বেশি লোককে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অগ্ন্যুৎপাতের মাত্রা কমে যাওয়ায় অনেকেই আবার তাদের ঘরে ফিরে গেছে।—বিবিসি