৪১ রাইফেলের ৭৮ জনকে আদালতে আনা হবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের ১০৫ জন জওয়ানের বিচারকাজ আজ শনিবার দুপুর ১২টায় শেষ হয়েছে। ১০৫ জন জওয়ানের মধ্যে ২৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি ৭৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কাল রোববার আদালতে আনা হবে। একই সঙ্গে আদালত মামলার কপি প্রত্যেক আসামির কাছে পৌঁছে দিতে বলেছেন। কাল সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালত-১২-এ সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আযম।বিচার কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার, বিডিআরের খুলনা সেক্টরের উপ-অধিনায়ক লে. কর্নেল খালিদ হোসেন, মেজর তৌহিদুল ইসলাম ও আইনজীবী মো. সেলিম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম।উল্লেখ্য, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন সাতক্ষীরার ৪১ রাইফেল ব্যটালিয়নের বিডিআর সদস্যরা। তাঁরা ব্যাটালিয়ন সদরে ও ব্যাটালিয়নের বাইরে ভীতিকর অবস্থা সৃষ্টি ও লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে।