৪১ লাখ রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১ লাখ ভারতীয় রুপিসহ একজন পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। তাঁর নাম শাবাকাত আলী খান (৪১)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে আটক করা হয়।বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার ইরাজ ইশতিয়াক জানান, এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে শাবাকাত দুবাই থেকে বাংলাদেশে আসেন। স্ক্যানিং করার সময় তাঁর ব্যাগে ওই পরিমাণ মুদ্রা ধরা পড়ে। এ ছাড়া তাঁর সঙ্গে ৮৫ কার্টন বিদেশি সিগারেটও পাওয়া গেছে। যার মূল্য সাড়ে তিন লাখ টাকা এর আগেও তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। সেবারও বিদেশি সিগারেটসহ তিনি ধরা পড়েন।