৪২ কেজি হরিণের মাংস আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেল ও ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এগুলো আটক করেন।সাতক্ষীরার নীলডুমুর বিজিবির ৩৪ ব্যাটালিয়নের আওতাধীন উক্সা ক্যাম্পের নায়েব সুবেদার মো. জসিমউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন, একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে সুন্দরবন থেকে হরিণের মাংস সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা সীমান্তের গোবিন্দপুর গ্রামের আবুল হাসানের বাড়ির সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাওয়া করেন। এ সময় মোটরসাইকেলের আরোহী হরিণের মাংস ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।