৪৪ জনের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও সিলেট বিভাগের আটটি কারাগার থেকে ৪৪ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৮ জন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের। গতকাল সোমবার দুপুরে তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তির পর সাজাপ্রাপ্তদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। প্রিয়জনদের কাছে পেয়ে আনন্দাশ্রুতে ভাসতে থাকে তাঁদের নয়ন। এ ব্যাপারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সিনিয়র জেল সুপার অসীম কান্ত পাল জানান, মুক্তিপ্রাপ্তদের প্রত্যেকের সাজার মেয়াদ ছিল ৩০ বছর, অর্থা ৎ যাবজ্জীবন। জেলের হিসাবে এটা দাঁড়ায় ২০ বছর। সাজার মেয়াদ শেষ হওয়ার পরই ঈদ সামনে রেখে তাঁদের মুক্তি দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা