৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ শনিবার বেলা একটার দিকে নিহত দম্পতির পশ্চিম রাজাবাজারের বাসায় গিয়ে তিনি পুলিশের প্রতি এ নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সাগরের মা ও রুনির মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। হত্যার বিচার চেয়ে দুই মায়ের আকুতি আমাকে খুবই কষ্ট দিয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি।’প্রসঙ্গত, রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় রহস্যজনকভাবে খুন হয়েছেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী মেহেরুন রুনি। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় সাগর-রুনি দম্পতি খুন হন বলে পুলিশ জানিয়েছে।