৪৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে স্পেনে যাওয়া ৪৮ বাংলাদেশি আজ শুক্রবার দেশে ফিরেছে। স্পেনের পুলিশ কয়েক দিন আগে কোনো কাগজপত্র না পেয়ে এদের আটক করেছিল।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বিমানবন্দরের কল্যাণ ডেস্কের উপসহকারী পরিচালক মাহমুদুল্লাহ আকন্দ প্রথম আলোকে জানান, স্পেন থেকে আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ওই ৪৮ বাংলাদেশি।বিমানবন্দরের অভিবাসন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামান প্রথম আলোকে জানান, ওই ৪৮ জনের কারও কাছেই কোনো পাসপোর্ট ছিল না। আউট পাস নিয়ে তাদের পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে স্পেনের পুলিশ কাগজপত্র ছাড়া মোট ৫১ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৪৮ জন বাংলাদেশি।পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানোর পর এদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। বিদেশে ভালো চাকরি দেওয়ার কথা বলে এদের অবৈধভাবে স্পেনে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।