৪৮ সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও দলের কাছ থেকে পাওয়া ৪৮টি সুপারিশ নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক বিষয়ে কমিটির সদস্যরা মতৈক্যে পৌঁছেছেন। জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে কমিটির ২৬তম বৈঠক শেষে আজ শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরেক দফা বৈঠক করা হবে। তাঁর পরামর্শ নেওয়ার পর কমিটি আরেকটি বৈঠক করবে। এর পর সংবিধান সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে আজকের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে কমিটির কো-চেয়ারম্যান জানিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এই সরকারব্যবস্থা নিয়ে বিদ্যমান ধারা ও সম্প্রতি আদালতের দেওয়া রায় মাথায় নিয়ে কমিটি বিষয়টি বিবেচনা করছে। বিরোধী দল সংসদে এসে সংবিধান সংশোধনের বিষয়ে মতামত দিলে জাতি উপকৃত হতো বলে তিনি মন্তব্য করেন। কিন্তু তা না করে গণপরিষদ গঠনের প্রস্তাব করায় তিনি বিরোধী দলের সমালোচনা করেন।