ত্রিদেশীয় আইডিয়া কাপ বাংলাদেশের সংগ্রহ ১৩৫/৫ (৩২ ওভার)
টসে হেরে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার কপালে ভাঁজ ফেলে দিয়েছিলেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। নিয়ন্ত্রিত মারমুখিতায় শ্রীলঙ্কার বোলারদের ভালোই সামাল দিচ্ছিলেন তাঁরা। একপর্যায়ে কোনো উইকেট না হারিয়ে ৬৫ রান তুলে বাংলাদেশকে একটা বড় সংগ্রহেরই স্বপ্ন দেখাচ্ছিলেন তাঁরা। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের চিরাচরিত সমস্যা যেন আবারও ফিরে এল একটি সুন্দর সূচনার পর। ৬৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৭৪ রান করতেই টপ অর্ডারের চারজন নেই। তামিম ইকবাল ৪০ রান করে নিজের সংগ্রহ এগিয়ে নিয়ে যেতে পারেননি। ইমরুল কায়েস ২৩ রান করে আউট হন। এরপর অধিনায়ক সাকিব ও রকিবুল হাসান যথাক্রমে ১ ও শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরলে বাংলাদেশের ব্যাটিংয়ে নেমে আসে হঠাত্ ছন্দপতন। তবে এরপর মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল দলের হাল ধরে বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাচ্ছিলেন। বাংরাদেশের রান শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩৫। বাংলাদেশের ইনিংসে এখনো পর্যন্ত গড়িয়েছে ৩২ ওভার। মুশফিকুর রহিম ৩৫ রান করে আউট হয়েছেন আর আশরাফুলের সংগ্রহ ২২। নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।