৫ উপজেলায় জিপিএ-৫ পেল ৪৮৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়গঞ্জ, লালপুর, দিনাজপুরের ফুলবাড়ী, উলিপুর ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে এবারের এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৮৮ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:রায়গঞ্জ (সিরাজগঞ্জ): রায়গঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৯১ জন এবং দাখিল পরীক্ষায় ৩২ জন জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে ধানগড়া মহিলা দাখিল ম্রাদ্রাসা থেকে সর্বোচ্চ ছয়জন জিপিএ-৫ পেয়েছে।লালপুর (নাটোর): লালপুর উপজেলার ৩৮টি প্রতিষ্ঠানে ১৫৪ জন জিপিএ-৫ পেয়েছে । পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১৬টি প্রতিষ্ঠানে ৮৫ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নর্থবেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ৩২ জন জিপিএ-৫ পেয়েছে।নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১১টি প্রতিষ্ঠানে ৩৯ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে লালপুর শ্রী সুন্দরী উচ্চবিদ্যালয়ে সর্বাধিক ১৪ জন জিপিএ-৫ পেয়েছে। বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১১টি প্রতিষ্ঠানে মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩০ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে রায়পুর দাখিল মাদ্রাসায় সর্বাধিক ছয়জন জিপিএ-৫ পেয়েছে।ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুজাপুর উচ্চবিদ্যালয় এ বছরও শ্রেষ্ঠ ফলাফল করেছে। উপজেলায় এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। এর মধ্যে সুজাপুর উচ্চবিদ্যালয় থেকে সর্বোচ্চ ২৮ জন, শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিল ২৪৪ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮৫ জন। গত বছর ওই বিদ্যালয় থেকে ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে দুটি কেন্দ্রে ২০১০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৯৮ ভাগ। সবার শীর্ষে রয়েছে উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। উলিপুর কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ২২৮ জন। এর মধ্যে পাস করেছে এক হাজার ২০৭ জন। এ ছাড়া দাখিল পরীক্ষায় ৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮৩২ জন। এর মধ্যে পাস করেছে ৭৭৪ জন। ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭৮ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে। সর্বোচ্চ জিপিএ পেয়েছে ফুলবাড়ী জছিমিঞা উচ্চ বিদ্যালয়। এখান থেকে ১২ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ২৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১৫ জন পাস করে এবং জিপিএ পায় ৩৯ জন। অন্যদিকে ২৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এক হাজার ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৭৭৬ জন ও জিপিএ পেয়েছে ৩৯ জন।