৫ ও ৯ ডিসেম্বর উপজেলা-জেলা বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ ডিসেম্বর উপজেলা ও ৯ ডিসেম্বর জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চারদলীয় জোটে বিএনপির শরিক দুই দল জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসও নিজেরা আলোচনা করে কর্মসূwচ ঘোষণা করবে। আজ বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে আন্দোলনের এই নতুন কর্মসূচি ঠিক হয়। বৈঠক সূত্র এ তথ্য জানিয়েছে। তবে বৈঠক শেষে বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলেননি।কাল বৃহস্পতিবার বিকেলে মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচি ঘোষণা করবেন বলে বিএনপির নেতারা জানিয়েছেন।স্থায়ী কমিটির বৈঠকের পর জামায়াত ও খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। এ সময় শরিক দলের নেতারা বিএনপির চেয়ারপারসনকে জানান, তারাও কর্মসূচি পালন করবেন। একইসঙ্গে তাঁরা সরকারের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার প্রয়োজনীয়তার কথা বলেন।গত মঙ্গলবার বিএনপির ডাকে দেশব্যাপী হরতালের পরদিন স্থায়ী কমিটির এই বৈঠক নিয়ে বেশ আলোচনা ছিল। বিএনপি আরও হরতাল দেয় কি না—এ নিয়ে অনেকের আগ্রহ ছিল। তবে সূত্র জানিয়েছে, সহসা হরতালের মতো কোন কর্মসূচি নাও আসতে পারে। রাত ৮টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সোয়া ১০টার দিকে। সূত্র জানায় বৈঠকে দেশের সাবির্ক পরিস্থিতি, ঢাকা সেনানিবাসে খালেদা জিয়াকে ইজারা দেওয়া বাড়ি নিয়ে উচ্চ আদালতের রায়, গত মঙ্গলবারের হরতাল, হরতালে সরকারের অবস্থানের বিষয়গুলোও আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মহাসচিব ছাড়াও কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। নাজমূল হুদার সমর্থকদের বিক্ষোভ: বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলাকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন বিএনপি থেকে বহিস্কৃত নেতা নাজমূল হুদার সমর্থকেরা। তাঁরা নাজমূল হুদার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।