৫ ঘণ্টা পর চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের মধ্যে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আজ দুপুরে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেনগুলো এক থেকে দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে। কুমিল্লার সদর রসুলপুর ও রাজাপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে আজ বুধবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কনটেইনারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নেওয়ার পর বেলা পৌনে ১২টার দিকে ওই রুট দুটিতে ট্রেন চলাচল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আখাউড়া রেলস্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক ) টি এ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।