৫ জুলাই দিবাগত রাতে পবিত্র শবেবরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। আজ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভা সূত্র জানায়, বাংলাদেশে আজ কোথায় ১৪৩৩ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২১ জুন, কাল বৃহস্পতিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ২২ জুন শুক্রবার থেকে শাবান মাস শুরু হবে।