৫ জুলাই পবিত্র শবে বরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত। গতকাল বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল। ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে গতকাল বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আজ ২১ জুন বৃহস্পতিবার পবিত্র রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল ২২ জুন শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। এই হিসাবে আগামী ৫ জুলাই, ১৪ শাবান বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।সভায় তথ্যসচিব মো. হাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসচিব সামীম মোহাম্মদ আফজাল, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি এহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।