৫ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচি শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সঙ্গে আলোচনার আশ্বাসে ৫ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচি শিথিল করেছে আন্দোলনরত ঢাকা সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার নগর ভবনে পূর্বঘোষিত মহাসমাবেশে পরিষদের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন দেওয়ান এ ঘোষণা দেন।আক্তার হোসেন দেওয়ান বলেন, ‘জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের সঙ্গে আগামী ৫ ডিসেম্বর বসবেন বলে জানিয়েছেন। এ জন্য শুধু বৃহস্পতিবার ও রোববার বিক্ষোভ মিছিল করা হবে।’সমাবেশে অন্য নেতারা জানান, ৫ তারিখের আলোচনায় দাবি পূরণ না হলে এরপর থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করার প্রতিবাদে আজ দুপুরে মহাসমাবেশ করেন নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।